Dental Suliation

রবিবার, ২০ মে, ২০১২

(ভাল লাগলে শেয়ার করুন)


আমি বলছি না ভালোবাসতেই হবে , আমি চাই
কেউ একজন আমার জন্য অপেক্ষা করুক,
শুধু ঘরের ভেতর থেকে দরোজা খুলে দেবার জন্য ।
বাইরে থেকে দরোজা খুলতে খুলতে আমি এখন ক্লান্ত ।


আমি বলছি না ভালোবাসতেই হবে, আমি চাই
কেউ আমাকে খেতে দিক । আমি হাতপাখা নিয়ে
কাউকে আমার পাশে বসে থাকতে বলছি না,
আমি জানি, এই ইলেকট্রিকের যুগ
নারীকে মুক্তি দিয়েছে স্বামী -সেবার দায় থেকে ।
আমি চাই কেউ একজন জিজ্ঞেস করুক :
আমার জল লাগবে কি না, নুন লাগবে কি না,
পাটশাক ভাজার সঙ্গে আরও একটা
তেলে ভাজা শুকনো মরিচ লাগবে কি না ।
এঁটো বাসন, গেঞ্জি-রুমাল আমি নিজেই ধুতে পারি ।


আমি বলছি না ভলোবাসতেই হবে, আমি চাই
কেউ একজন ভিতর থেকে আমার ঘরের দরোজা
খুলে দিক । কেউ আমাকে কিছু খেতে বলুক ।
কাম-বাসনার সঙ্গী না হোক, কেউ অন্তত আমাকে
জিজ্ঞেস করুক : 'তোমার চোখ এতো লাল কেন.... ?'
কবিতাঃ 'তোমার চোখ এতো লাল কেন?'
কবিঃ 'নির্মলেন্দু গুন'
~~~~~~~~~~~~~~~~~~~~~
তুমি কিভাবে এতো ভালভাসাতে পার ,

তা আমি জানিনা
তবে আমি তোমার
ভালাবাসাকে ভালবেসেছি।।
তুমি কিভাবে এতো কাছে আসতে পার ,
তা আমি জানিনা
তবে তোমার এ কাছে আসা কে আকড়ে ধরে
তোমার আরো কাছে এসেছি ।।
তোমার ভালবাসার কল্পনা রাজ্য
যেখানে শেষ হয় ,
আমার ভালোবাসার সম্রাজ্য
সেখানে শুরু হয় ।।
যেখানে তুমি নিজে রাণী হয়ে,
তোমার সুখের সাগরের রাজা
আমায় তুমি করেছ ।।
জানিনা সেই অধিকার আমার আছে কিনা ,
তবে শুধু এটুকুই জানি
তুমি শুধু আমাকেই ভালবেসেছ ।।♥ ♥ ♥ ♥
(ভাল লাগলে শেয়ার করুন)

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন